প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ০০:১০ এএম
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর মালগুদাম এলাকার নিজ বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেসমিন আরা রুমাকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। জেসমিন আরা রুমা ময়মনসিংহের মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেরের মেয়ে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, জেসমিন আরা রুমা জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি। সংশ্লিষ্ট মামলায় এই নেত্রীকে আদালতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন।