× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীলফামারীতেই হচ্ছে চীনের ১ হাজার শয্যার হাসপাতাল

নীলফামারী প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ২৩:৫১ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫ ২৩:৫৪ পিএম

নীলফামারীতেই হচ্ছে চীনের ১ হাজার শয্যার হাসপাতাল

অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের অর্থ সহায়তায় ১ হাজার শয্যার হাসপাতাল। হাসপাতালটি নির্মাণ করা হবে জেলা সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে সাড়ে ২৫ একর জায়গায়। এরই মধ্যেই মাস্টারপ্ল্যান ও বিভিন্ন স্থাপনার ব্যয়ের প্রাক্কলন তৈরির জন্য নোটিশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

চীন সরকারের উপহারের এই হাসপাতাল স্থাপন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও মন্ত্রণালয়ের এমন নোটিশে আশাবাদী জেলাসহ রংপুর বিভাগের মানুষ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নোটিশে সই করেন উপ-সচিব ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর। অতীব জরুরি হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নোটিশটি।

চীন সরকারের হাসপাতাল স্থাপনে নীলফামারীকে নির্বাচন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এএইচএম সাইফুল্লাহ রুবেল বলেন, হাসপাতালটির ফলে এলাকার স্বাস্থ্য সেবার মান যেমন বাড়বে তেমনি অর্থনৈতিক ভাবে শক্ত অবস্থানে দাঁড়াবে। উন্নত চিকিৎসা নিতে এখন আর দেশের বাহিরে যেতে হবে না।

সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নীলফামারী-০২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, নীলফামারীর মানুষ আজ গর্ববোধ করছে। এতবড় একটি হাসপাতাল বৈপ্লবিক পরিবর্তন আনবে এই জেলার।

নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ বলেন, চীন সরকারের হাসপাতাল স্থাপন নিয়ে সরকারের সিলেকশ যথাযথ। টেক্সটাইল মাঠ সবদিক থেকে এগিয়ে অন্যান্য জায়গাগুলোর চেয়ে। সকল সুযোগ সুবিধা পাবে হাসপাতালটি স্থাপনের ক্ষেত্রে। ব্যবসায়ীক ভাবে আরও সমৃদ্ধ হলো আমাদের জেলা।

গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান বলেন, চিঠিটি আমরা পেয়েছি। ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন বিষয়ে আমরা ডিজিটাল সার্ভে শুরু করেছি। গণপুর্ত বিভাগ ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, টেক্সটাইল এলাকায় ৬০ একরেরও বেশি সরকারী জায়গা রয়েছে। হাসপাতাল স্থাপনে ২৫ একর জায়গা প্রয়োজন। ২৫ একর জায়গা হাসপাতালের জন্য দিয়ে মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা