× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবননগরে একই সঙ্গে ৫ জন অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ২০:১৩ পিএম

জীবননগরে একই সঙ্গে ৫ জন অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে ২২ দিন আগে একই সঙ্গে পাঁচজন অপহরণের ঘটনায় অপহরণ মামলায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, এ ঘটনায় সোনা পাচারকারী একটি সিন্ডিকেটের অভ্যন্তরীণ বিরোধ। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে জীবননগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আজিজুল হক (৪৫) ও আব্দুল মুন্নাফের ছেলে আমিরুল ইসলাম (৩৭)কে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন  ঘটনার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জীবননগর উপজেলার সীমান্তবর্তী গ্রাম গোয়ালপাড়া এলাকা থেকে একই পরিবারের পাঁচজন হঠাৎ নিখোঁজ হন। তাদের পরিবারের অভিযোগ, সিন্ডিকেটের পাচার করা প্রায় ৫ কেজি সোনা হারিয়ে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ বা অপহৃত হয়েছে। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন বিশ্বাস বলেন, অপহৃতদের উদ্ধার ও ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা