× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শৈলকুপায় শতাধিক রোগী ও পথচারীর মাঝে খাবার বিতরণ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৫:১২ পিএম

শৈলকুপায় শতাধিক রোগী ও পথচারীর মাঝে খাবার বিতরণ

ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের দিশারী’র  উদ্যোগে শতাধিক রোগী ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) বিকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ ও শহরের বিভিন্ন স্থানে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মোহাম্মদ মিশুক হাসান, শৈলকুপা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহীন আক্তার পলাশ, সাংবাদিক মফিজ উদ্দিন, সুজন বিপ্লব, বুরহান উদ্দিন, সংগঠনের সদস্য এনায়েত হোসেন, সোমিক হাসান, হুসাইনসহ সংগঠনের অন্য সদস্যরা।

সংগঠনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ রাজ বলেন, তারুণ্যের দিশারী সব সময় সমাজের অসহায় মানুষের পাশে থাকতে চায়। আজকের এই খাবার বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা অসহায় ও কষ্টে থাকা মানুষের মুখে একটু হাসি ফোটাতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

সভাপতি মোহাম্মদ মিশুক হাসান বলেন, আমাদের সংগঠনের উপদেষ্টা খয়বার রহমানের মেয়ে অসুস্থ। তার রোগমুক্তি কামনায় আজকের এই আয়োজন করা হয়েছে। তারুণ্যের দিশারী  প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, দরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

উল্লেখ্য, তারুণ্যের দিশারী সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা, পরিবেশ, মানবিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধিমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা