× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁর নিয়ামতপুরে সাথী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৫:০৪ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫ ১৫:১৪ পিএম

নওগাঁর নিয়ামতপুরে সাথী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আমইল গ্রামে নতুন বিনোদন ‘সাথী পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিয়ামতপুর উপজেলায় প্রথম নতুন বিনোদনের জন্য সাথী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনে উৎসবের আমেজ পুরো উপজেলায় ছড়িয়ে পড়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের পথে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আমইল গ্রামের সাথী পার্ক প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর ও দোয়া মাহফিলে পার্কের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম সাথীর পিতা আলহাজ মো. শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, নওগাঁ ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) কাজী মেহেদী হাসান।

ভিত্তিপ্রস্তর ও দোয়া অনুষ্ঠানে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান পার্কটির গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়নে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিনোদন মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই পার্কটি অত্র এলাকার শিশু-কিশোর ও সাধারণ মানুষের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।’

সভাপতি আলহাজ মো. শামসুল হক তার বক্তব্যে পার্কটি দ্রুত এবং মানসম্মতভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন বিনোদন সাথী পার্ক-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন। পার্কটি এই এলাকার মানুষের কাছে একটি নতুন বিনোদনের কেন্দ্র হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।

আলোচনা শেষে সাথী পার্কসহ সকলের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা