× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরকীয়ার প্রতিবাদ করায় যুবকের প্রাণ গেল

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২০:২৮ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ২১:০৫ পিএম

পরকীয়ার প্রতিবাদ করায় যুবকের প্রাণ গেল

ফেনীর সোনাগাজীতে পরকীয়ার প্রতিবাদ করায় বঁটির কোপে প্রাণ গেল ওসমান হোসেন সুজন নামে এক যুবকের। রবিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরশাহাভিকারি গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেনÑ ওই গ্রামের মামুন হোসেন, আসমা আক্তার, লিপি আক্তার ও জামসেদ আলম।

এ ঘটনায় নিহতের মা রহিমা আক্তার বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে সোনাগাজী মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

নিহতের বোন শারমিন আক্তার রিমা বলেন, প্রতিবেশী আসমা আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়াসহ অসামাজিক কাজে লিপ্ত রয়েছেন। আমার ভাই তাকে বহুবার সতর্ক করলেও তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। 

রবিবার রাতে আসমা তার ঘরে পরকীয়া প্রেমিক নিয়ে অবস্থান করছিলেন। এ সময় তাকে হাতেনাতে ধরে ফেলে আমার ভাই। এ নিয়ে প্রতিবাদ করায় আসমার প্রেমিক পালিয়ে যায়। আমার ভাই ঘরে ঘুমিয়ে গেলে আসমা ও তার স্বামী আব্দুস শুক্কুর তাকে ডেকে এনে বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। 

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে আমাদের ওপরও তারা হামলা করেন। এ সময় তাদের হামলায় আমার মা রহিমা বেগমও গুরুতর আহত হন। একপর্যায়ে আমাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যান। 

পরে এলাকাবাসীর সহযোগিতায় ভাইকে চিকিৎসার জন্য সোনাগাজী হাসপাতালে ভর্তি করি। সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের মায়ের লিখিত অভিযোগ এফআইআর হিসেবে রেকর্ড করে ধৃত অপরাধীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা