রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২০:২৭ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ২১:০২ পিএম
‘মাদকমুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই’Ñ স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রশাসন, থানা পুলিশ ও সাংবাদিকসহ গোয়ালপাড়া এলাকাবাসী মাদকবিরোধী মিছিল ও পথসভায় অংশ নিয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ইউএনও সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ওসি তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক সাইফুল ইসলাম, বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদার, মাইটিভির সাংবাদিক মকবুল হোসেন, নাগরিক টিভি ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রিপন মিয়া। এতে আরও উপস্থিত ছিলেনÑ এনটিভির সাংবাদিক শাকিল আহমেদ, দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক আলম হোসেন, চ্যানেল এসর সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা বলেন, পূর্বাচলের পাশে গোয়ালপাড়াসহ আশপাশের গ্রামগুলোয় ক্রমশ মাদক কারবারির সংখ্যা বাড়ছে। তাই দ্রুত পুলিশ ও প্রশাসনকে এ ব্যাপারে কঠোর হতে হবে। মাদক কারবারিদের দমনে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই।
এতে প্রধান অতিথি রূপগঞ্জ উপজেলা ইউএনও সাইফুল ইসলাম বলেন, মাদক ও কিশোর গ্যাং ভয়াবহ রূপ নিয়েছে। এর নিয়ন্ত্রণে দরকার সামাজিক আন্দোলন। প্রশাসন, পুলিশ চাইলেই এসব বন্ধ করতে পারবে না। এলাকার জনগণ যদি এসব বন্ধে একতাবদ্ধ হয়, তাহলেই সম্ভব। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা দরকার।
সভাপতির বক্তব্যে রূপগঞ্জ থানা ওসি তরিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। মাদককারবারিদের আইনের হাতে তুলে দিচ্ছি। কিন্তু তারা জামিনে এসে ফের ফের মাদক কারাবারে জড়িয়ে পড়ছে।