× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাটাহাম্বারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৮:২৩ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আটা বোঝাই লাটাহাম্বার (শ্যালোইঞ্জিন চালিত গাড়ি)’র সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন। 

সোমবার (০৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গার  মুন্সীগঞ্জ ব্রিজ মোড়ে এই  দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা সদরগামী একটি মোটরসাইকেল মুন্সীগঞ্জ খুদিয়াখালী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আটা বোঝাই একটি লাটাহাম্বার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এর চালক ও আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরেই লাটাহাম্বার চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক ইকতার আলী (৪০)-কে মৃত ঘোষণা করেন। 

নিহত ইকতার আলী কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদাহ চিতলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। বর্তমানে তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোটরসাইকেল আরোহী শিশু জামিলা খাতুন (১১)। সে একই উপজেলার পিয়ারী গ্রামের মো. জয়নালের মেয়ে।

এদিকে, জামিলা খাতুনের মা সাগরি খাতুন মেয়ের দুর্ঘটনার খবর শুনে অপর একটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসার পথে পড়ে গিয়ে আহত হন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা