মান্দা (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৭:৫৬ পিএম
নওগাঁর মান্দায় সিন্ডিকেটের মাধ্যমে সারের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মান্দা উপজেলা শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
কমরেড হাফিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এম ফজলুর রহমান।কমরেড ফয়েজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি কমরেড মিশিত কুমার প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, ক্ষেতমজুর সমিতি মান্দা শাখার সভাপতি কমরেড সেকেন্দার আলী, কৃষক আব্দুল কুদ্দুস ও জাহাঙ্গীর আলম।
বিক্ষোভ মিছিল শেষে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।