× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঘায় গৃহবধূর গায়ে ডিজেল ঢেলে আগুন, রামেকে মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ২০:০৫ পিএম

বাঘায় গৃহবধূর গায়ে ডিজেল ঢেলে আগুন, রামেকে মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় মুন্নি খাতুন (২৮) নামে এক গৃহবধূর গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলে তার মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুন্নি বাঘা পৌরসভার চক নারায়নপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী ও একই পৌরসভার মিলিক বাঘা গ্রামের নাজিমুদ্দীনের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের ভাই আসলাম আলী বলেন, তার বোন আত্মহত্যা করেননি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আমার বোনের গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে তার স্বামী। প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর পরিবার বিষয়টি মেনে নেয়নি।

অন্যদিকে, নিহতের স্বামীর ভাতিজা সাব্বির আলী দাবি করেন, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে ভোরে ঘুমন্ত অবস্থায় মুন্নি নিজের গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের লোকজন আগুন নেভানোর পর প্রথমে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রামেক হাসপাতালে নিয়ে যায়।

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অখিল পাল বলেন, গৃহবধূকে গুরুতর দগ্ধ অবস্থায় আনা হলে দ্রুত রামেকে রেফার্ড করা হয়। বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা