× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানছড়ি-৩ বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৮:৫৫ পিএম

পানছড়ি-৩ বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

খাগড়াছড়ির পানছড়ি-৩ বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর মাল্টিপারপাস ট্রেনিং শেডে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর দপ্তর (৩২ বিজিবি)-এর সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লে. কর্নেল মুহাম্মদ সাদুকুর রহমান, খাগড়াছড়ি ডিজিএফআইয়ের কর্নেল (জিএস) আতিকুর রহমান, খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন, এএসইউ অধিনায়ক লে. কর্নেল মুদাসসার মুনাওয়ার রাজগীর, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-৩ (অপারেশন) ইশফাক আহমেদ সাকিব এবং পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য অগ্রণী ভূমিকা পালন করছে। একই সাথে পাহাড়ের কঠিন ভৌগোলিক বাস্তবতায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সবসময়ই দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ধারা অব্যাহত রাখতে শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের বিকল্প নেই।’

সভাপতির বক্তব্যে লে. কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, ৭৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে বিজিবি ব্যাটালিয়ন-৩ আজ দেশের এক অনন্য প্রতিষ্ঠান।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সীমান্ত রক্ষা, অবৈধ চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস দমন এবং মানবিক সহায়তা কার্যক্রমে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পানছড়ি ব্যাটালিয়নও সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় পার্বত্য খাগড়াছড়ি অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অনন্য অবদান রেখে চলেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা