× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে নেওয়ার কথা বলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১১:১৯ এএম

বিদেশে নেওয়ার কথা বলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ঢাকার সাভারে এক তরুণীকে বিদেশে নেওয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম সবুজ। 

এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে জানা গেছে।

গ্রেপ্তার মো. দোলোয়ার হোসেন দেলু ঢাকা জেলার সাভার মডেল থানাধীন দক্ষিণ রাজাসন এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় এক এনজিওকর্মী তরুণীকে বিদেশে নেওয়ার কথা বলে তার বাসায় গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় দেলোয়ার হোসেন দেলু ও অন্তর চৌধুরী। পরে ওই তরুণী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই মামলা দায়ের হয়।

সিরাজুল ইসলাম সবুজ বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় শনিবার সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে আসামি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা