× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ০০:৫৩ এএম

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  সুরমা আক্তারের বাড়িতে ছুটে এসেছেন ওয়াং তাও নামে এক যুবক। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ওয়াং তাওকে অভ্যর্থনা জানিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন সুরমার স্বজনরা।

এদিকে, সুরমা আক্তার চীনা যুবকের প্রেমের ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুসলিম তরুণী ও ভিন্ন ধর্মবিশ্বাসী এই যুগলের দেড় মাসের প্রেম অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে বিবার ( নভেম্বর)

নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চীনা যুবক ওয়াং তাও ওয়াং ইচাং চাওয়ের ছেলে। তার বাড়ি চীনের হুনান প্রদেশে।

রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতিতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলে দাবি করেছেন ওই তরুণীর পরিবার।

পুলিশ ও সুরমার পরিবারের দাবি, দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামের একটি অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতির পর ওয়াং তাও বাংলাদেশে আসেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে গ্রামজুড়ে মানুষের ভিড় জমে যায়। ভালোবাসার এমন নজির স্থাপন করায় এ যুগলের স্বজনরাও খুশি।

মেয়ের দাদি হালিমা আক্তার বলেন, আমার নাতনির ভালোবাসা পেতে সে চীন থেকে চলে এসেছে। ওই যুবক কোনো ধর্ম বিশ্বাস করে না। তবে নাতনিকে বিয়ে করতে হলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে সুরমাকে বিয়ে করবে। এতে দুই পরিবারেরই সম্মতি রয়েছে। আমরা খুব আনন্দিত।

নাসিরনগর থানার উপ-পুলিশ পরিদর্শক ও কুন্ডা ইউনিয়নের বিট অফিসার মো. জাহান-ই-আলম বলেন, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার পাসপোর্ট দেখে নিশ্চিত হই তিনি চীনের নাগরিক। আমরা শুনেছি, রবিবার আদালতে তাদের বিয়ে হবে।

কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, আজ দুপুরে কিছু লোকের মাধ্যমে একজন চীনা নাগরিক আসার খবর পেয়েছি। তাকে ঘিরে গ্রামের মানুষের মধ্যে কৌতূহল বিরাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা