× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়োগ পরীক্ষা দিতে এসে দিনভর অপেক্ষা করে ফিরে গেলেন পরীক্ষার্থীরা!

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ২০:৪২ পিএম

নিয়োগ পরীক্ষা দিতে এসে দিনভর অপেক্ষা করে ফিরে গেলেন পরীক্ষার্থীরা!

কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা দিতে এসে দিনভর অপেক্ষা করে পরীক্ষার্থীদের ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা উপস্থিত থাকলেও নিয়োগ বোর্ডের কর্তাদের অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। 

শনিবার (১ নভেম্বর) উপজেলার তবকপুর আবুবকর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী ও পরীক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার শূন্য পদে ইবতেদায়ি প্রধান একজন, অফিস সহকারী কাম-কম্পিউটর অপারেটর একজন, গবেষণাগার-ল্যাব সহকারী পদে একজন ও আয়া পদে একজন নিয়োগের জন্য গত ১৩ সেপ্টেম্বর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪টি পদের বিপরীতে ৫৮ জন নিয়োগ প্রত্যার্শী বিভিন্ন পদে আবেদন করেন। সে মোতাবেক আবেদনকারীদের মাদ্রাসা কর্তৃপক্ষ সকাল ১০টায় ওই মাদ্রসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে অ্যাডমিট কার্ড প্রদান করেন।

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম ৪টি পদে নিয়োগের জন্য বিভিন্ন ব্যক্তির কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। লেনদেনের বিষয়টি ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেন।

সরেজমিন শনিবার তবকপুর আবুবকর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের সব কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আশপাশে কিছুলোক ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় কথা হয় আয়া পদে পরীক্ষা দিতে আসা ছকিনা নামের এক পরীক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে অফিসের পিয়ন আমার বাড়িতে অ্যাডমিট কার্ড পৌঁছে দেন। আজ (শনিবার) পরীক্ষার জন্য মাদ্রাসায় ডাকা হয়েছিল। এসে দেখি প্রতিষ্ঠানের সব দরজা তালাবদ্ধ, সংশ্লিষ্ট কেউ নেই। অনেক পরীক্ষার্থী আবার কাউকে না পেয়ে অপেক্ষা করে চলে যাচ্ছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়োগ পরীক্ষা যদি না নেবে তাহলে আমাদের ডাকার কী দরকার ছিল। একই অভিযোগ করেন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী রমজানুল ইসলাম ও শামিম মিয়া। এদিকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই মাদ্রাসা চত্বরে অবস্থান করেও নিয়োগ কর্তৃপক্ষ না আসায় হতাশ হয়ে ফিরে যান পরীক্ষার্থীরা।

এ ব্যাপারে নিয়োগ কমিটির সদস্য সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নিরাপত্তার স্বার্থে মূলত নিয়োগ পরীক্ষা বন্ধ করা হয়েছে। বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। কিন্তু মাদ্রাসার নোটিশ বোর্ডে পরীক্ষা স্থগিতের কোনো নোটিশ না থাকার কথা জানতে চাইলে তিনি সদুত্তর দেননি।

তবকপুর আবুবকর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি মাওলানা মেনহাজুল ইসলাম জানান, অধ্যক্ষ সাহেব হঠাৎ অসুস্থ্ হয়ে পড়েন। এজন্য নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ও নিয়োগ বোর্ডের প্রতিনিধি সামিউল ইসলাম প্রমাণিক বলেন, অধ্যক্ষ সাহেব আমাকে ফোন করে জানিয়েছেনÑ তিনি অসুস্থ। এ কারণে পরীক্ষা গ্রহণ করা সম্ভব না। তাই আমি যাইনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা