× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫০

কুমিল্লা অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫০

কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জেলা পুলিশ অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাত থেকে শনিবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত কয়েকজনের বরাতে জানা গেছে, বিদেশে পলাতক আ ক ম বাহাউদ্দিন বাহার, রওশন আলী মাস্টারসহ কার্যক্রম নিষিদ্ধ কয়েকজন নেতার নির্দেশে এ ধরনের ঝটিকা মিছিল আয়োজন করা হচ্ছিল। তারা বিদেশ থেকে অর্থ পাঠিয়ে স্বল্পসময়ের জন্য সরকারবিরোধী মিছিলের আয়োজনের পেছনে অর্থায়ন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এসব মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে ভাড়াটে লোক, যারা জনপ্রতি প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পায়। ৫০ সেকেন্ডের মতো স্থায়ী এসব মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মুখ রুমাল বা মাস্ক দিয়ে ঢেকে নিজেদের গোপন রাখার চেষ্টা করে। কেউ কেউ মাইক্রোবাস ও সিএনজি যোগে নিজ এলাকার বাইরে গিয়ে মিছিলে অংশ নেয় বলে জানা গেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্ররোচনা ও উসকানি দিয়ে আত্মগোপনে থাকা কিছু ব্যক্তি এই মিছিল আয়োজনের পেছনে ভূমিকা রাখছে।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর চেষ্টা যারা করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা