চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৬:২১ পিএম
জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী চৌদ্দগ্রামের কৃতী সন্তানদের সংবর্ধনা দিয়েছে চৌদ্দগ্রাম ফ্রেন্ডস ফোরাম।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে দেড়কোটা কফি আড্ডা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসাইন, দেলোয়ার হোসেন, বাহাদুর হোসাইন, মোশারফ হোসেন ওপেল, কফিল উদ্দিন মোল্লা ও জাকির মাহমুদ।
চৌদ্দগ্রাম ফ্রেন্ডস্ ফোরামের লিয়াকত আলী শিকদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আবদুল কাইয়ুম মানিকের সঞ্চালনায় অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত চাকসু সরোওয়ার্দী হলের জিএস নুরন্নবী সোহান, আলাওল হল এজিএস শোয়েব তুষার, দপ্তর সম্পাদক আবদুল্লাহ ফারহান আসিফ, শাহ আমানত হল নির্বাহী সদস্য ফুরকান উদ্দিন, রাকসুর সরোওয়ার্দী হলের বিতর্ক ও সাহিত্য সম্পাদক নেছার উদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন শামীম, বাবর মোল্লা, রবিউল হোসেন মিলন, বেলাল হোসাইন, মো. এমদাদ উল্যাহ, কফিল উদ্দিন, মোজাম্মেল হক প্রমুখ।