× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীর রাতে মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজনকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৩:২৪ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজনকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা

নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতের অন্ধকারে ছাত্রলীগের ৭০/৮০ জন নেতাকর্মী মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন এবং পাঁচজনকে আটক করে পুলিশের কাছে দেন।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের এসআই নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপ ভ্যান জব্দ করে। 

আটককৃতরা হলেন, ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০) মো. অনিক আহমেদ অনিন (২১), মো. আবির (১৫)।

ফতুল্লা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পরে তাদের থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা