× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ‘দোস্ত এইড’র সেলাই মেশিন বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ২০:৫১ পিএম

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ‘দোস্ত এইড’র সেলাই মেশিন বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত গ্রামীণ নারীদের মাঝে ১৮টি সেলাই মেশিন বিতরণ করেছে ‘দোস্ত এইড’ বাংলাদেশ সোসাইটি।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জীবননগর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গ্রামীণ নারীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার, উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন  প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ‘দোস্ত এইড’ বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তারা জানান, এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। এতে করে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং পরিবার ও সমাজে তাদের আর্থিক অবদান বাড়াবে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যেন এই মেশিন ব্যবহার করে স্বনির্ভর হতে পারেন, সেজন্য ধারাবাহিকভাবে সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা