× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে তারুণ্যের উচ্ছ্বাসে বর্ণিল কবিতা উৎসব

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৫৯ পিএম

চট্টগ্রামে তারুণ্যের উচ্ছ্বাসে বর্ণিল কবিতা উৎসব

চট্টগ্রাম কবিতার শহর' শিরোনামে আট বছরের ধারাবাহিকতায় নবমবারের মতো এবারও বর্ণিল অনুষ্ঠানমালায় নগরে অনুষ্ঠিত হয়েছে কবিতা উৎসব। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম প্রাঙ্গণে বাচিক শিল্প চর্চা কেন্দ্র 'তারুণ্যের উচ্ছ্বাস' এর আয়োজনে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন দ্রোহ ও সাম্যের কবি মোহন রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়র ডা: শাহাদাত হোসেন। বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধনের পরপর উদ্বোধনী বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত বরেণ্য কবি হেলাল হাফিজ এর প্রতিকৃতিতে। এ উৎসব তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

কবিতার উৎসব ঘোষণায় চসিক মেয়র ডা.  শাহাদাত হোসেন বলেন, "মানব সভ্যতার রূপায়ণে কবি ও কবিতা অবিচ্ছেদ্য অংশ। বিপ্লবীর রক্তে রঞ্জিত এই চট্টগ্রামে লিখিত হয়েছে শোষণ ও বৈষম্য মুক্তির মহাকাব্য। এখানেই রচিত হয়েছে একুশের প্রথম কবিতা। তারই ধারাবাহিকতায় বন্দরনগরীর বাঁকে বাঁকে জমা আছে কবিতার প্রবাহমানতা। কবিতাকে ঘিরে তারুণ্যের উচ্ছ্বাসের এ বিশাল আয়োজন সেই প্রবহমানতারই ধারাবাহিকতা। কাব্যের প্রাঞ্জলতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আসুন প্রতিজ্ঞা করি সবাই মিলে গড়ব ক্লিন, গ্রীন, হেলদি ও সেইফ সিটি।"

তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের পরিচালক নাট্যজন অভীক ওসমান, সংস্কৃতিজন ডা: এস এম সারওয়ার আলম, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ.ফ.ম মোদাচ্ছের আলী। 

অনুষ্ঠানের প্রভাতী আয়োজনে ছড়া পাঠ করেন এমরান চৌধুরী, অমিত বড়ুয়া, আখতারুল ইসলাম, অরুণ শীল, আবু তালেব বেলাল, সনজীব বড়ুয়া, বিপুল বড়ুয়া, আবুল কালাম বেলাল, জসিম মেহবুব, কেশব জিপসী, রুনা তাসনীম, আলেক্স আলীম, লিটন কুমার চৌধুরী, কাশেম আলী রানা। আবৃত্তি করেন ফারুক তাহের, অনন্যা চৌধুরী, হামিদ উদ্দীন, ইলিয়াস হোসাইন, স্নিগ্ধা বড়ুয়া, জলি চৌধুরী, জাভেদ হোসেন, উম্মে সালমা নিঝুম, অনন্যা দাশ, মাহফুজা হক স্নিগ্ধা, অথৈ রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা