× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৭

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল রাজা-বাদশা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকার নাট্য অভিনেতা এ আর মন্টু পাটোয়ারীর ছেলে মেহেদী হাসান মিথুন পাটোয়ারী (২৪), একই এলাকার মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মাসুমা আক্তার রিয়া (২৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীনগরের মো. জাহিদুল আলম (২৪), কান্দাইল রাজা-বাদশা মার্কেট এলাকার বাবর হোসেন বাবলু (৪৫), রাজশাহীর জামিরা হাটপাড়ার নায়ন আলী (১৮) ও বগুড়া জেলার ফুলবাড়ীর মো. গোলাম রাব্বি (১৮)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারি তাদের সহযোগীদের নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো। গত রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় হঠাৎ পাঁচ রাউন্ড গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা। পরে বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পে জানানো হলে ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথবাহিনী।

 

যৌথবাহিনী জানায়, উদ্ধার সরঞ্জামাদির মধ্যে রয়েছে ১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগজিন, ১৭টি শর্টগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, ৪টি দেশীয় অস্ত্র (চাপাতি, ছুরি), ১টি শটগানের বাটস্টক, ১টি হকি স্টিক, ৩০৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশি মদ, ২টি ইলেকট্রিক শকার, অপরাধসংক্রান্ত রেকর্ডযুক্ত ১৩টি মোবাইল ফোন ও ৩টি ওয়াকি-টকি। পরবর্তী সময়ে গ্রেপ্তার আসামি এবং বিভিন্ন উদ্ধার জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটক নারীসহ ৭ জনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা রুজুসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা