× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিহাতী বাসস্ট্যান্ডে পরিত্যক্ত যাত্রী ছাউনী অপসারণ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৮:১৬ পিএম

কালিহাতী বাসস্ট্যান্ডে পরিত্যক্ত যাত্রী ছাউনী অপসারণ

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা যাত্রী ছাউনীটি অবশেষে অপসারণ করা হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ছাউনীটি ভাঙা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে যাত্রীদের সুবিধার্থে নির্মিত ছাউনীটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এর ছাদ ও কাঠামো ভেঙে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যা যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ দেখা দিয়েছিল।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত স্থাপনা অপসারণের অংশ হিসেবে কালিহাতী বাসস্ট্যান্ডের পুরনো যাত্রী ছাউনীটি সরিয়ে ফেলা হয়েছে। জনসুরক্ষার কথা মাথায় রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ঝুঁকি থেকে এখন রেহাই মিলেছে। নতুন করে একটি সুন্দর ও নিরাপদ ছাউনী নির্মিত হলে যাত্রীদের জন্য তা হবে বড় স্বস্তির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা