× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৮:০১ পিএম

নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

‘তথ্যনির্ভর সাংবাদিকতা, তারুণ্যের পথচলা’-এই স্লোগানকে সামনে রেখে আগামি দুই বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক একেএম আমিনুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী সভাপতি, স্টার নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক একেএম আমিনুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি এস. এম. বদিউল আশরাফ (মুরাদ মৃধা); সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী; দপ্তর সম্পাদক দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শামীম আল মামুন; এবং কোষাধ্যক্ষ আজকের পত্রিকার প্রতিনিধি বরুণ কান্তি সরকার।

এই কমিটিতে কার্যনির্বাহী দুই সদস্য হলেন- দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আকতার হোসেন ভূঁইয়া এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি মানিরুল হোসাইন।

সাধারণ সদস্যরা হলেন- দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মাওলানা মোজাম্মেল হক মাসুমী, ডেইলি পোস্টের প্রতিনিধি খন্দকার নুরুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক তারিকুল ইসলাম এবং দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি রিফাত হাসান ভূঁইয়া।

নবনির্বাচিত কমিটির নেতারা জানিয়েছেন, পেশাগত মানমর্যাদা বৃদ্ধি, সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ় করতে তারা  সম্মিলিতভাবে কাজ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা