× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীদের নিয়ে ফেসবুকে কটূক্তি, সেই প্রকৌশলীকে বদলি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৩৯ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৪১ পিএম

প্রবাসীদের নিয়ে ফেসবুকে কটূক্তি, সেই প্রকৌশলীকে বদলি

ফেসবুকে প্রবাসীদের নিয়ে কটূক্তি করায় টাঙ্গাইলের মির্জাপুর সড়ক ও জনপথ (সওজ) উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমানকে সিরাজগঞ্জে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি মির্জাপুর সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা নিশ্চিত করেন। এর আগে সওজের জেলা নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান আনিছুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেন।

এতে বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার সময় তিনি সরকারি বিধি লঙ্ঘন করেছেন। তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়।

আনিছুর রহমানের বাড়ি সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামে। বর্তমানে তিনি সিরাজগঞ্জে সওজ প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে সখীপুর উপজেলার কচুয়া বাজার থেকে কুতুবপুর বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের দায়িত্বে থাকবেন।

স্থানীয়রা সড়কের কাজের মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য করেন। তার পরিপ্রেক্ষিতে আনিছুর রহমান ফেসবুকে লিখেছিলেন, বিদেশি কামলারাও যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে দেশের ১৮টা বাজবে। এই মন্তব্যে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং প্রবাসীরা তার শাস্তি দাবি করেন। সেই সঙ্গে প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইনেও এটি নিয়ে নিউজ হয়।

এ বিষয়ে আনিছুর রহমান বলেন, তিনি ইতোমধ্যে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং প্রবাসীদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি শোকজ চিঠি পেয়েছেন এবং সিরাজগঞ্জে বদলির বিষয়ও শুনেছেন।

মির্জাপুর সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা জানান, বদলি হলেও আনিছুর রহমানকে শোকজের জবাব দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা