× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গুনিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেল দুই হাজার মানুষ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৩২ পিএম

রাঙ্গুনিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেল দুই হাজার মানুষ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের যৌথ উদ্যোগে ফের অনুষ্ঠিত হয়েছে ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম।

শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলার রাজানগর বগাবিলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন।

এর মধ্য দিয়ে গত এক মাসে ধামাইরহাট, নিশ্চিন্তাপুর ও বগাবিলি এলাকার তিনটি ক্যাম্পে মোট প্রায় ৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ফ্রি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, পার্কভিউ ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের কর্মকর্তারা।

ক্যাম্পে পার্কভিউ ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের ২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা সেবা দেন। পাশাপাশি ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দিনব্যাপী এ সেবা কার্যক্রমে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া পাওয়া যায়।

আয়োজকরা জানান, রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা ও ওষুধ সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আগামী ৮ নভেম্বর চন্দ্রঘোনা বনগ্রাম আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা