× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ সম্মেলনে মাদ্রাসা অধ্যক্ষ

গভর্নিং বডির পছন্দমতো প্রার্থীদের নিয়োগ না দেওয়ায় অপপ্রচারের অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৪২ পিএম

গভর্নিং বডির পছন্দমতো প্রার্থীদের নিয়োগ না দেওয়ায় অপপ্রচারের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে গভর্নিং বডির পছন্দমতো প্রার্থীদের নিয়োগ না দেওয়ায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে পরিচালনা পর্ষদের কয়েকজন সদসের বিরুদ্ধে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পরিচালনা পর্ষদের সহসভাপতি আবদুল হান্নান, সদস্য আশিকুর রহমান কাজল ও আরেক সদস্য ফজলুল করিম তাদের একাধিক সন্তান ও স্বজনকে মাদ্রাসায় চাকরি দেওয়ার জন্য তার (অধ্যক্ষ) ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেন। কিন্তু ওই অযৌক্তিক দাবির প্রেক্ষিতে তিনি তাদের সাফ জানিয়ে দেন, নিয়োগ কমিটি বিধি অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। এ বিষয়ে তার একার পক্ষে কিছু করার নেই। তার এ ধরনের বক্তব্যের প্রেক্ষিতে সহসভাপতি আবদুল হান্নান বাদী হয়ে নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা (২৬১/২৫) দায়ের করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আগে নিষ্পত্তি হওয়া কিছু ভুয়া অভিযোগ নতুন করে উত্থাপন করে তাকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করছেন। অথচ এসব অভিযোগ মিথ্যা বলে প্রণিত হয়েছে। সে প্রমাণও দেখান তিনি।

আবদুল হাই বলেন, আবদুল হান্নান মাদ্রাসার কাছাকাছি এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি প্রায়ই শিক্ষকদের সাথে অসদাচরণ ও তাদের হেনস্থা করেন। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতিয়ে নিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি বলেন, আচারগাঁও ফাজিল মাদ্রাসাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত। অথচ ওই সময় আবদুল হান্নানের জন্ম না হলেও তিনি নিজেকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য বলে দাবি করে নানা প্রভাব খাটিয়ে আসছেন। হান্নানের করা প্রত্যেকটি মিথ্যা ও বানোয়াট অভিযোগের দালিলিক উত্তর ও প্রমাণ আমার কাছে রয়েছে। তিনি এ বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন।   

এসব বিষয়ে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহসভাপতি আবদুল হান্নান মোবাইল ফোনে বলেন, অধ্যক্ষ আবদুল হাই নানা অনিয়মের সাথে জড়িত রয়েছেন। এসব প্রমাণ তার কাছে রয়েছে। 

সংবাদ সম্মেলনে নান্দাইলের কাটলীপাড়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ ওয়াকিব মিয়া, বাকচান্দা ফাজিল মাদ্রাসার অদ্যক্ষ মো. আসাদুল্লাহ, ধুরুয়া ডিএস মাদ্রাসার অদ্যক্ষ মো. তাজুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সহসভাপতি আবদুল আহাদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা