× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়ামতপুর কৃষক দলের বর্ধিত সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ২১:৩৭ পিএম

নিয়ামতপুর কৃষক দলের বর্ধিত সভা

নওগাঁর নিয়ামতপুরে কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

যুবদলের যুগ্ম আহবায়ক কাউছারুল ইসলাম রতনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোসলেম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম দুলু।

এসময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা কৃষক দলের সভাপতি ইমদাদুল হক সুলতান, সাংগঠনিক সম্পাদক জুম্মান রশিদ, মাহমুদুল হাসান মান্না, আহবায়ক কমিটি সদস্য আব্দুল্লাহ আল তুহিন, মোজাম্মেল হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, কৃষক দলের সংগঠনকে এগিয়ে নিতে প্রত্যেক মাসেই মিটিংয়ের আয়োজন করতে হবে। বিএনপি একটি বড় দল, আর আমরা এই দলেরই অঙ্গ সহযোগী সংগঠন। 

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের মধ্যে ভেদাভেদ না রেখে ধানের শীষের প্রার্থী যে হবে তাকে জয়ী করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা