× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনায় আহত ১৩

বগুড়া অফিস

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৯:৫৪ পিএম

বগুড়ায় সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনায় আহত ১৩

বগুড়ার বীরগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি তিন টন ওজনের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ট্রাকে থাকা ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে।

আহত সেনা সদস্যের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত একজন সৈনিককে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকার সেনানিবাসে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। তাদের দ্রুত পদক্ষেপে আহত সেনা সদস্যদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধারকাজে সহযোগিতার জন্য স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানায়, মানবিক সহায়তা ও দ্রুত তৎপরতার ফলে আহত সদস্যদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান সম্ভব হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, সেনাবাহিনীর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর সাথে হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ করে। পুরো বিষয়টি সেনাবাহিনী দেখভাল করছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা