× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৭:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে আরিয়ান (৪) ও একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে তাসনীম (৪)।

কাতলামারি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আল মামুন জানান, তিনজন শিশু দুপুরে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে আরিয়ান ও তাসনীম পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অপর শিশু বাড়িতে ফিরে বিষয়টি জানালে স্বজনরা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফন সম্পন্ন হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা