× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সমিটার বিস্ফোরণে মাদ্রাসার আট শিক্ষার্থী দগ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১০:০৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সমিটার বিস্ফোরণে মাদ্রাসার আট শিক্ষার্থী দগ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার সদর বড় হুজুর বাড়ি দারুন নাজাত মহিলা মাদ্রাসায় বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে আট শিক্ষার্থী দগ্ধ হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) মধ্যরাতে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও  প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলো, সাদিয়া আক্তার (১২), রুবাইয়া আক্তার (৯), তুইবা (৬),আয়মান (৬), নুসরাত (১০), আলেয়া (৩০), রওজা (১৩), ও  আফরিন (১৩)।

দগ্ধ সাদিয়ার বাবা মো. আবু সাঈদ জানান, আমরা জানতে পারি বুধবার বিকালের দিকে মাদ্রাসার পাশে ট্রান্সমিটার হঠাৎ বিস্ফোরণ হয়। পরে আগুনের ফুলকি মাদ্রাসার চতুর্থতলার ভেতর ঢুকে গেলে আগুনে দগ্ধ হয় শিক্ষার্থীরা। পরে দগ্ধ অবস্থায় সবাইকে উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ৮ মাদ্রাসা শিক্ষার্থী এসেছে। তাদের মধ্যে, সাদিয়ার ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলেয়ার ১৪ শতাংশ ও আফরিন ৫ শতাংশ দগ্ধ হয়েছে। ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩ জনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা