× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শার্শায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২১:৫০ পিএম

শার্শায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

যশোরের শার্শায় বেনাপোলগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে শার্শা-জামতলা সড়কের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চান্দু মিয়া (৫০) উপজেলার কাজী পাড়া এলাকার মৃত কাজী মতিয়ার রহমানের ছেলে।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, মোংলা থেকে ছেড়ে আসা ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলের দিকে যাচ্ছিল। এসময় চান্দু মিয়া নামে এক ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা