× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিংগাইরে বিনামুল্যে ৯ হাজার কৃষক পাবে সরিষা বীজ ও সার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২০:৫৫ পিএম

সিংগাইরে বিনামুল্যে ৯ হাজার কৃষক পাবে সরিষা বীজ ও সার

রবি মৌসুমে সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদণার আওতায় ২০২৫-২৬ অর্থবছরে মানিকগঞ্জের সিংগাইরে বিনামুল্যে ৯ হাজার দুইশত কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে আনুষ্ঠানিক ভাবে এই সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহাগ।

উপজেলা কৃষি অফিসার মো: হাবিবুল বাশার চৌধুরীর সভাপতিত্বে সার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহাগ। এসময় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মির্জা মোস্তাফিজুর রহমান ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরবেশ আলীসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, চলতি বছরের রবি মৌসুমে সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদণার আওতায় সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৯ হাজার দুইশত কৃষককে বিনামুল্যে সরিষা বীজ ও সার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

উপজেলা কৃষি অফিসার মো: হাবিবুল বাশার চৌধুরী বলেন, প্রথম পর্যায়ে তিনটি ইউনিয়নের মোট ২ হাজার জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে উপজেলার ধল্লা ইউনিয়নে ৮০০ জন, সিংগাইর সদর ইউনিয়নে ৫০০ জন ও সিংগাইর পৌরসভায় ৭০০ জন কৃষক রয়েছে।

পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি ৯ টি ইউনিয়নের ৭ হাজার দুইশত কৃষককে প্রণোদণার সরিষা বীজ ও সার প্রদান করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা