× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ও আলোর পথযাত্রী

ব্যাংকিং যাত্রায় ৫০ নারী উদ্যোক্তা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৪১ পিএম

ব্যাংকিং যাত্রায় ৫০ নারী উদ্যোক্তা

এনআরবিসি ব্যাংক পিএলসি, কিশোরগঞ্জ শাখা প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের জন্য ‘ও আলোর পথযাত্রী’ শিরোনামে ব্যাংকিং সহায়তা বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় এই অনুপ্রেরণামূলক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। কেউ হস্তশিল্প করেন, কেউ অনলাইন বুটিক চালান, কেউবা ছোট বিউটি পার্লার বা খাবার ঘর পরিচালনা করেন। তাঁদের চোখে মুখে ছিল- স্বনির্ভরতার আলোয় নিজের পথ খুঁজে নেওয়ার আকাঙ্ক্ষা।  

শুরুতে স্বাগত বক্তব্যে শাখার ব্যবস্থাপক রকিবুল হাসান সবুজ বলেন, ‘নারী উদ্যোক্তারা শুধু নিজেদের নয়, পুরো সমাজের অর্থনৈতিক চিত্র বদলে দিতে পারেন। ব্যাংক তাঁদের পাশে থেকে সেই পরিবর্তনের অংশ হতে চায়।’ তাঁর কণ্ঠে ছিল দৃঢ়তা, যেন প্রতিটি উদ্যোক্তাই তাঁর সহযাত্রী।

অনুপ্রেরণার গল্প আয়োজনটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মহিলা অধিদপ্তরের ইনস্ট্রাকটর আরফিন বেগম এবং জেলার নারী উদ্যোক্তা যথাক্রমে হাবিবা বিউটি পার্লার এর স্বত্বাধিকারী হাবিবা ইসলাম ও বুটিকের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ‘তুলতুলি’র স্বত্বাধিকারী আরেফিন রহমান তুলি।

আরেফিন রহমান তুলি বলেন, নারী উদ্যোক্তা মানে শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয়, এটা আত্মমর্যাদার আরেক নতুন পরিচয়ের গল্প।’

অন্যদিকে হাবিবা ইসলাম তাঁর জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প শোনান। ‘আমি শূন্য থেকে শুরু করেছি। কিন্তু সঠিক দিকনির্দেশনা আর ব্যাংকের সহযোগিতাই আমাকে আজকের জায়গায় এনেছে’, বলেন তিনি।

ব্যাংকিং-সুবিধার দিগন্ত উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সুযোগ-সুবিধা ও ঋণপ্রাপ্তির নানা দিক তুলে ধরেন শাখার দ্বিতীয় কর্মকর্তা আসিফ সারোয়ার এবং ক্রেডিট ইনচার্জ নাজমুন সাকিবা। তাঁরা উপস্থিত উদ্যোক্তাদের নারী উদ্যোক্তা ঋণ, সঞ্চয় পরিকল্পনা, প্রশিক্ষণভিত্তিক ব্যাংকিং সহায়তা এবং অনলাইন সার্ভিস সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে প্রশ্ন করেন, নিজেদের ব্যবসার অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

এই কর্মশালায় ৫০ জন নারী উদ্যোক্তা নতুন ব্যাংক হিসাব খোলেন, যা তাঁদের ব্যবসায়িক ও আর্থিক যাত্রার এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

নিকলীর উম্মে হানিয়া আচঁল একজন উদ্যোক্তা। কাজ করছেন বুটিক নিয়ে। ব্যাংকিং সহায়তা নিয়ে এই কর্মশালায় অংশগ্রহণ করে খুবই উচ্ছ্বসিত তিনি। তার আশা, নারীর হাতে গড়া স্বপ্নই হবে আগামীর ভিত্তি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা