× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামপালে পথের দাবিতে অবরুদ্ধ দলিত পরিবারের মানববন্ধন

রামপাল (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৪৫ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৫৬ পিএম

রামপালে পথের দাবিতে অবরুদ্ধ দলিত পরিবারের মানববন্ধন

রামপালে পথের দাবীতে অবরুদ্ধ দলিত ৬টি পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার ভাগা বাজার সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন পালিত হয়। 

এতে ভুক্তভোগীরা বলেন, তারা হাতিরবেড় গ্রামে ছয়টি অসহায় পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ৬ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের ওই পরিবার মানবেতর জীবনযাপন করছে। কারণ, যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা প্রায় অবরুদ্ধ রয়েছেন। 

প্রায় ছয় বছর আগে বিদ্যালয় মাঠ সুরক্ষার জন্য চারপাশে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়। সেই দেয়াল ঘিরে ফেলার ফলে এইসব পরিবারের বসতবাড়ি অবরুদ্ধ হয়ে পড়ে। বিদ্যালয়ের ভেতর দিয়েই তাদের একমাত্র যাতায়াতের পথ। দেয়াল নির্মাণের পর থেকে তারা দেয়ালের নিচের একটি ছোট ফাঁক গলে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এনসিপির উপজেলা সমন্বয়ক মাজেদুর রহমান জুয়েল বিষয়টি সবার নজরে আনেন। তখন উপজেলা ইউএনও মিজ তামান্না ফেরদৌসী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু মাস পেরিয়ে গেলেও এখনও কোনো সমাধান মেলেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না আক্তার বলেন, দেয়াল নির্মাণের সময় আমরা বলেছিলাম। এক হাত জায়গা ছাড়লে তাদের জন্য পথ রাখা যাবে। কিন্তু তারা জায়গা দিতে রাজি হয়নি।

এ বিষয়ে ইউএনও মিজ তামান্না ফেরদৌসী বলেন, বিষয়টি অমানবিক হলেও এটি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন। তারা চাইলে দ্রুত সমাধান সম্ভব।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, এটি সত্যিই দুঃখজনক ও অমানবিক। জেলা শিক্ষা অফিসারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মানববন্ধনে অংশ নেওয়া পরিবারগুলোর আকুতি আমাদের জন্য একটা ছোট্ট চলাচলের পথ খুলে দিন। আমরা আর দেয়ালের ঘেরাটোপে বন্দি হয়ে থাকতে চাই না

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা