× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবগঞ্জে জাতীয় পার্টি নেতার বিএনপিতে যোগদান

শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৮:০৮ পিএম

শিবগঞ্জে জাতীয় পার্টি নেতার বিএনপিতে যোগদান

বগুড়ার শিবগঞ্জে জাতীয় পার্টির প্রভাবশালী নেতা ও মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকেন্দার আলি সাহানা বিএনপিতে যোগদান করেছেন। এ ঘটনার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে মাঝিহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির কর্মীসভায় উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতাকর্মী।

সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির জনপ্রিয় ও ত্যাগী নেতা এসকেন্দার আলি সাহানার বিএনপিতে যোগদান শিবগঞ্জের রাজনীতিতে নতুন গতি আনবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসকেন্দার আলি সাহানার বিএনপিতে যোগদান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক সমীকরণে বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা