× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জাগঞ্জে আনন্দ র‍্যালি ও পথসভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৩:০৪ পিএম

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জাগঞ্জে আনন্দ র‍্যালি ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার সুবিদখালী সরকারি কলেজসংলগ্ন বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 

আনন্দ র‍্যালি শেষে পরিষদ চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। 

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস্ ও সদস্য সচিব গাজী মো. আতাউর রহমান প্রমুখ। 

আনন্দ র‍্যালি ও পথসভায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলসহ বিভিন্ন সহোযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা