মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৩:০৪ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার সুবিদখালী সরকারি কলেজসংলগ্ন বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
আনন্দ র্যালি শেষে পরিষদ চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস্ ও সদস্য সচিব গাজী মো. আতাউর রহমান প্রমুখ।
আনন্দ র্যালি ও পথসভায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলসহ বিভিন্ন সহোযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।