কাহালু (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৫৮ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫ ২০:০৭ পিএম
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীবের সভাপতিত্বে এক আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আলোকচিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাশরুবা আলম, প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন অফিসার মো. রায়হানুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ হাসান (রঞ্জু), কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জোবায়দুল ইসলাম সবুজ, নারহট্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গোলাম রব্বানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা। আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।