× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরার ইটভাটা ম্যানেজারের মরদেহ পাওয়া গেল বড়াইগ্রামের গোরস্থানে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৫২ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫ ২০:০৩ পিএম

মাগুরার ইটভাটা ম্যানেজারের মরদেহ পাওয়া গেল বড়াইগ্রামের গোরস্থানে

নাটোরের বড়াইগ্রামের গোরস্থান থেকে মাগুরা জেলার ইটভাটার ম্যানেজার আব্দুল মজিদ মোল্লা (৬৩)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মাগুরা জেলা সদরের শেখপাড়া এলাকার মৃত লাল মামুদের ছেলে। 

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বড়াইগ্রামের নগর ইউনিয়নের কয়েন গ্রামের ময়মনসিংহ পাড়া গোরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, ওই গোরস্থানের ভেতর গেটের পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  ওই লাশের পাশে কিছু টাকাও পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও মরদেহটি পড়ে ছিল এবং আইনি জটিলতা থেকে দূরে থাকার জন্য কে বা কারা মরদেহটি এনে গোরস্থানে রেখে যায়। পরে মরদেহটির আঙুলের ছাপ থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত আব্দুল মজিদ মোল্লা মাগুরার একটি ইটভাটার ম্যানেজার ছিলেন। গত ৪ মাস আগে তিনি বাড়ি ও এলাকা থেকে নিখোঁজ হন। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং নাটোরের প্রত্যন্ত গ্রামের গোরস্থানে কীভাবে তার মরদেহ এলো এর রহস্য উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা