× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা মেডিকেলে র‍্যাবের অভিযানে ১০ দালাল গ্রেপ্তার

কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৯:২২ পিএম

কুমিল্লা মেডিকেলে র‍্যাবের অভিযানে ১০ দালাল গ্রেপ্তার

চিকিৎসা সেবায় অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১০ দালালকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত দালালরা হলেন—মো. আজিজ (২০), মো. সোহেল (৩০), মাহবুবুর রহমান (২৮), মো. জাকির (৪৩), মো. তাজুল ইসলাম (৩৪), মাহমুদ (৪০), মো. নাছের (৩৬), মো. অপু (৩৪), মো. ইমন (২১), মো. আলভি (২৮) এবং আরও এক কিশোর।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি জানান, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মেডিকেল কলেজের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। প্রথমে ১৪ জনকে আটক করা হয়, পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১০ জনের দালালি কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ মেলে। তাদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, কুমিল্লা মেডিকেল কলেজে দালাল চক্র এতটাই সক্রিয় যে, ওয়ার্ডবয় থেকে অ্যাম্বুলেন্স চালক পর্যন্ত অনেকেই জড়িত। প্রতিদিন অসংখ্য রোগী ও স্বজন প্রতারিত হচ্ছেন। মেডিকেলকে দালালমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা