× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে অস্ত্র ও হাতকড়াসহ আটক ৩

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৯:১৩ পিএম

ফেনীতে অস্ত্র ও হাতকড়াসহ আটক ৩

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও একজোড়া হাতকড়াসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাধানগর ইউনিয়নে পূর্ব মধুগ্রামের জসিম উদ্দিনের ছেলে মাসুদ রানা, পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আমান উল্যাহর ছেলে জাহিদ হোসেন ঝন্টু ও পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল বাশারের ছেলে সাইফুল ইসলাম ।

পুলিশ জানায়, মাদক চোরাচালানের জন্য একটি চোরাকারবারি চক্র অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী জঙ্গলমিয়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। সেখানে চোরাকারবারিতে জড়িত সন্দেহে ওই তিনজনকে আটক করে সেনাবাহিনী। এ সময় তাদের দেহ তল্লাশী করে অস্ত্র, ৩৫ পিস ইয়াবা ও একজোড়া হাতকড়া উদ্ধার করা হয়। 

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এদিন বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা