× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিহাতীতে বটগাছের সাথে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৬ পিএম

কালিহাতীতে বটগাছের সাথে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বটগাছের সাথে ধাক্কা লেগে মো. রাশেদ মিয়া (২৯) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ মিয়া নীলফামারীর সৈয়দপুর উপজেলার নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী কাভার্ডভ্যানটি অতিরিক্ত ক্লান্ত অবস্থায় চালাচ্ছিলেন চালক। হঠাৎ চোখ লেগে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে নিহত চালকের লাশ ও কাভার্ডভ্যান জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা