× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৪:২৪ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫ ১৫:৩৪ পিএম

কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা নাসিরনগরে ফারুক মিয়া (৬০) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৭ অক্টোবর) সকালে গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া উপজেলার গুনিয়াউক ইউনিয়নের এনু মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। 

স্থানীয়রা জানান, নিহত ফারুক একজন প্রান্তিক কৃষক। গত রবিবার সকালে তার জমিতে কাজ করতে যায়। সে জমিতে পোকা দমনের জন্য বিষ প্রয়োগ করেছিলেন। এরপর ফারুক মিয়া আর বাড়িতে ফিরেননি। পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুজি পর তাকে না পেয়ে হতাশ হন। 

পরদিন সকালে জমির পাশের পুকুর পাড়ে গাছে  ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।পরে পুলিশে খবর দিলে তারা ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশ তার মুখ থেকে বিষের গন্ধ পান। ফাঁস দেওয়ার কারণে তার গলায় হাফ ইঞ্চি পরিমাণ দেবে গেছে।

স্থানীয় বাসিন্দা আকবর মিয়া বলেন, ফারুক মিয়া বিষ পানের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি সন্দেহজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে । পরবর্তী সময়ে এবিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা