× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীমা গ্রাহকদের ১২১ কোটি টাকা পরিশোধ না করেই পালানোর চেষ্টা

রংপুর অফিস

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২১:১৪ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫ ২১:৪৩ পিএম

বীমা গ্রাহকদের ১২১ কোটি টাকা পরিশোধ না করেই পালানোর চেষ্টা

রংপুরে বীমার টাকা পরিশোধ না করে পালানোর সময় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের আটক করেছে বীমা গ্রাহকরা। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে গ্রাহকদের কোটি কোটি টাকার বীমা পরিশোধ না করে অফিসের মালপত্র বিক্রি করে পালানোর চেষ্টা করছিলেন কর্মকর্তারা। এতে করে স্থানীয় ও গ্রাহকদের মধ্যে সন্দেহ তৈরি হয়। তারা তাৎক্ষণিকভাবে অফিসে গিয়ে মালপত্র জব্দ করেন এবং কর্মকর্তাদের জবাবদিহির জন্য অবরুদ্ধ করে রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল রবিবার সকাল থেকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ অফিসের সামনে গ্রাহকরা ভিড় করতে শুরু করেন। গতকাল দুপুর গড়তেই অফিসের সামনের সড়কে শত শত গ্রাহক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বীমা দাবি পরিশোধ না করে কর্মকর্তারা অফিসের মালপত্র নিয়ে লাপাত্তা হওয়ার চেষ্টা করছিলেন বলে তারা অভিযোগ করেন।

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স রংপুর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় ২৯ হাজার ৫৯৬ জন গ্রাহকের বীমার মেয়াদ শেষ হয়েছে, যার বিপরীতে ১২০ কোটি ৯৭ লাখ টাকারও বেশি পরিশোধ করা হয়নি। দীর্ঘদিন ধরে গ্রাহকরা টাকা না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, গ্রাহকরা বীমা দাবির টাকা পরিশোধ না করে কোম্পানির কর্মকর্তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন। এ ব্যাপারে জানতে পেরে তাৎক্ষণিক পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম বলেন, বীমা কর্তৃপক্ষ জানিয়েছে অফিসের আসবাবপত্রগুলো বিক্রি করে গ্রাহকদের পাওনা পরিশোধ করবে। তবে তাদের এমন উত্তরে গ্রাহকরা সন্তুষ্ট নয়। তাই অফিসের আসবাবপত্রগুলো বিক্রি না করে অফিসে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা