× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ববিপ্রবিতে চলতি শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুরু

বগুড়া অফিস

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২১:০৬ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫ ২১:৪০ পিএম

ববিপ্রবিতে চলতি শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুরু

অনুমোদনের প্রায় দুই যুগ পর দেশের ৫৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ববিপ্রবি)। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। বগুড়া উপশহরের ১ নম্বর রোডের ১ নম্বর বাড়িতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কুদরত-ই-জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে চারটি ফ্যাকাল্টির অধীনে পাঁচটি বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন চাওয়া হয়েছে, আশা করছি দ্রুত অনুমোদন পাওয়া যাবে।

চারটি ফ্যাকাল্টির প্রস্তাবিত বিষয়গুলো যথাক্রমেÑ ফ্যাকাল্টি অব স্মার্ট ইঞ্জিনিয়ারিং : অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স; ফ্যাকাল্টি অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং : বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং; ফ্যাকাল্টি অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি : এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি; ফ্যাকাল্টি অব ফিজিক্যাল সায়েন্স : কেমিস্ট্রি।

উপাচার্য বলেন, প্রথম ধাপে দুই বিষয়ে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদনের জন্য চিঠি দেওয়া হয়েছে। বিষয় চূড়ান্ত হলেই শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও জানান, শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী একাডেমিক ভবন ভাড়া ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের চিঠি প্রস্তুত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালে জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। এরপর ২০২৩ সালে আইনটি কার্যকরের অনুমোদন দেয় মন্ত্রিসভা। তবে দীর্ঘ সময় সব কার্যক্রম কেবল চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ ছিল।

সর্বশেষে গত ৩ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক কুদরত-ই-জাহানকে ববিপ্রবির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে গতি আসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা