× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জের রায়গঞ্জ

মহাসড়ক এখন মৃত্যুফাঁদ, ৬ মাসে প্রাণ গেল ৯ জনের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১২:০১ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫ ১২:০৫ পিএম

মহাসড়ক এখন মৃত্যুফাঁদ, ৬ মাসে প্রাণ গেল ৯ জনের

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ছয় মাসে এখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৯ জন। আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। 

স্থানীয়রা বলছেন, মহাসড়কে এই অংশে কোনো ডিভাইডার না থাকায় দুই দিকের গাড়ি মুখোমুখি চলে আসে। তার ওপর পার্শ্বরাস্তা বন্ধ করে দেওয়ায় দক্ষিণ দিক থেকে আসা গাড়িগুলোকে হঠাৎ মাঝরাস্তায় ঘুরতে হয়। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এই এলাকায় সংঘটিত সাতটি বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। এদের মধ্যে রয়েছেন কলেজ ছাত্র, মোটরসাইকেল আরোহী, ইজিবাইক চালক, ভ্যানচালক ও পথচারী। এ ছাড়াও আহত অন্তত ১৫ জনের মধ্যে পঙ্গু হয়ে গেছন ছয় জন। ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থাকা পার্শ্বরাস্তা বন্ধ হওয়ার পর থেকেই দুর্ঘটনার হার বেড়েছে বলে জানান এলাকাবাসী। 

ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, এই এলাকায় এখন গাড়ি চালাতে ভয় লাগে। কখন কে ধাক্কা খাবে বলা যায় না। রোড ডিভাইডার না থাকা মানে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করা।

স্থানীয় বাসিন্দা প্রফেসর শংকর কুমার দাস বলেন, আমরা রোড ডিভাইডার স্থাপন ও পার্শ্বরাস্তা খুলে দেওয়ার বহুবার দাবি জানিয়েছি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ভূঁইয়াগাঁতী এলাকা এখন দুর্ঘটনাপ্রবণ জায়গা হিসেবে চিহ্নিত। আমরা সড়ক ও জনপথ বিভাগকে লিখিতভাবে জানিয়েছি। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক টহলও বাড়ানো হয়েছে।

সাসেক প্রকল্প-২ এর উপ-প্রকল্প ব্যবস্থাপক মো: সরফরাজ হোসাইন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই স্থানে স্থায়ী রোড ডিভাইডার স্থাপন ও বন্ধ পার্শ্বরাস্তা চালুর কাজ প্রক্রিয়াধীন। 

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পার্শ্ব রাস্তার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় জায়গাটুকু অধিগ্রহণ করতে হবে। এ ব্যাপারে ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশাকরি অতিদ্রুত এ সমস্যার সমাধান হবে।

তাছাড়া সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ও এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা