শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২০:৪০ পিএম
হবিগঞ্জে রেলওয়ে স্টেশনে রেলের টিকিট কালোবাজারি রোধে অভিযান চালিয়েছে র্যাব। অবৈধভাবে টিকিট কেনায় ৭ যাত্রীকে জরিমানা করা হয়েছে।
র্যাব জানায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে দীর্ঘদিন ধরে কালোবাজারি চক্র টিকেট সংগ্রহ করে অতিরিক্ত মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করে আসছে। এতে সাধারণ যাত্রীরা টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২.৩০ মিনিটে শায়েস্তাগঞ্জ জংশনে র্যাব ব্যাটেলিয়ন-৯ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে টিকিট কেনায় এনআইডি কার্ড-এর সঙ্গে মিল না থাকায় ৭ যাত্রীকে আটক করা হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যাত্রী রাহুল রায়, নাজমুল হোসেন, জুয়েল মিয়া ও সেন্টু মিয়া তানভীর, প্রানেশ ও সাকিবকে ২৭শ’ ৫ টাকা জরিমানা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার, উত্তম কুমার দেব জনি। র্যাব-৯ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শাহ আলম বলেন, যাত্রী সেবায় এ অভিযান অব্যাহত থাকবে।