× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও ফ্রি চিকিৎসাসেবা পেল ১ হাজার মানুষ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৭:৪৮ পিএম

রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করছেন ডা. এটিএম রেজাউল করিম।

রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করছেন ডা. এটিএম রেজাউল করিম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবারও অনুষ্ঠিত হয়েছে বৃহৎ ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার দক্ষিণ নিশ্চিন্তাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ‘রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন’, যার সার্বিক সহযোগিতায় ছিল পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতাল। ক্যাম্পে দুই হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ফ্রিতে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম রুবেল এবং জেনারেল ম্যানেজার মো. ইসমাঈল প্রমুখ।

দিনব্যাপী এ সেবা কার্যক্রমে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া পাওয়া যায়। আয়োজকরা জানান, রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা ও ওষুধ সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে উপজেলার ধামাইরহাট এলাকায় প্রায় দুই হাজার মানুষেকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়। ৩১ অক্টোবর বগাবিলি এলাকায় আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা