কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৬:৪০ পিএম
মাদারীপুরের কালকিনিতে পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরদার লিখনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে পাশে গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিখন কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকার হারুন সরদারের ছেলে।
এদিকে, ওই ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের খবরে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনাকে কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে মনে করেন, আবার অনেকে এর সঠিক তদন্তের কথা বলেন।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, ছাত্রলীগ নেতা আবু সাঈদ সরদার লিখনকে সন্ত্রাসী বিরধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক মামলার এজহারভূক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।