× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় কোল্ডস্টোরেজ থেকে দুই লাখ পচা ডিম জব্দ, তিন লাখ টাকা জরিমানা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৩:৫১ পিএম

পাকুন্দিয়ায় কোল্ডস্টোরেজ থেকে দুই লাখ পচা ডিম জব্দ, তিন লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ পচা ডিম জব্দ ও ধ্বংস করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) শেষে এই রায় ঘোষণা করেন তিনি। এ সময় একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার। তিনি জানান, এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ১ লাখ ৯৫ হাজার ৪৮০টি পচা ডিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা