× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ ১২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১২:৪৩ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ ১২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিচ ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। এ সময় দিল বাহার (৫০) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর বালুখালি ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ এর সরকারি পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংঘবদ্ধ মাদক কারবারি সিন্ডিকেট মিয়ানমার থেকে বিশাল ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল- গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযানে নামে। ক্যাম্পে তল্লাশির দিলবাহারের ঘর থেকে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক নারী মাদক কারবাতি দিলবাহার মৃত আইয়ুব আলী স্ত্রী।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের ওই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা